বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬,

বীরগঞ্জ প্রেসক্লাবের নির্বাচিতদের শ্রমিক ফেডারেশনের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১০, ২০২৬, ০৮:৩৭ পিএম

বীরগঞ্জ প্রেসক্লাবের নির্বাচিতদের শ্রমিক ফেডারেশনের অভিনন্দন

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুরের বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে বিজয়ী সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্থানীয় নেতৃবৃন্দ। সংগঠনের বীরগঞ্জ উপজেলা ও পৌর শাখার পক্ষ থেকে যৌথভাবে এই আনুষ্ঠানিক শুভেচ্ছা জানানো হয়। নবনির্বাচিত কমিটির সাফল্য ও সার্বিক সমৃদ্ধি কামনা করে বিবৃতি দিয়েছেন দায়িত্বশীল নেতৃবৃন্দ।

নতুন নেতৃত্ব সমাজের বাস্তব চিত্র গণমাধ্যমে তুলে ধরবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। এক যৌথ শুভেচ্ছা বার্তায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম এবং বীরগঞ্জ পৌর শ্রমিক শাখার সভাপতি মাওলানা মো. রবিউল ইসলাম নবনির্বাচিতদের অভিনন্দন জানান। 

একই সাথে পৌর শাখার সহ-সভাপতি সার্জেন্ট মো. রেজাউল করীম (অব.) এবং পৌর সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলামও নতুন কমিটির প্রতি শুভকামনা প্রকাশ করেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে নবগঠিত এই কমিটি এলাকার সাধারণ শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের অধিকার রক্ষায় সোচ্চার থাকবে। তাঁরা উল্লেখ করেন যে বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে বীরগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন ও গণমানুষের কল্যাণে এই প্রেসক্লাব অগ্রণী ভূমিকা পালন করবে।